ফের ‘শাফল প্লে’ পরীক্ষা করছে নেটফ্লিক্স

১৯ আগষ্ট, ২০২০ ১৩:৪০  
ক্যাটালগের মাধ্যমে স্ক্রল করার বদলে শাফল করে পছন্দের ভিডিও উপভোগের জন্য নতুন একটি বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে নেটফ্লিক্স। বাটনটি সম্পর্কে ইতোমধ্যেই কিছু দর্শককে অবহিতও করা শুরু করেছে। ফলে নেটফ্লিক্স টিভি অ্যাপের প্রোফাইল স্ক্রিনে একটি শাফল প্লে বাটন দেখতে পারছেন ব্যবহারকারীরা। এটা দেখাচ্ছে তাদের ডিসপ্লে ইমেজ এবং নামের ঠিক নিচে। একটি প্রোফাইল নির্বাচন করার পর বিকল্পভাবে বাম পাশের মেনু বারে বাটনটি দেখা যাচ্ছে। বাটনটির নতুন নামকরণ করা হয়েছে "প্লে সাম থিং"। এটি ক্লিক করলে ব্যবহারকারীর কোনো সিনেমা দেখার মাঝখানেই তার পছন্দের ভিডিওটিও দেখতে পাবেন কিংবা পরে দেখার জন্য সংরক্ষণ করতে পারবেন। আপতত ফিচারটি আস্ট্রেলিয়ায় চালু হলেও শিগগিরি অ্যাপটি নেটফ্লিক্স টিভি অ্যাপের সঙ্গে বিশ্বব্যাপী অবমুক্ত করা হবে।